৩ নভেম্বর ২০২৬

জেল হত্যা দিবস আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
জেল হত্যা দিবস আজ

বাংলাপ্রেস ডেস্ক: ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে হত্যার শিকার হন মুক্তিযুদ্ধের সংগঠক চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান। কারাগারের ভেতরে গভীর রাতে প্রবেশ করে এমন হত্যার ঘটনা ইতিহাসে বিরল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীয় এ চার নেতাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি করে রাখা হয়। এরপর ৩ নভেম্বর গভীর রাতে কারাগারে তাদেরকে গুলি করে হত্যা করে। পরে ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে এ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া স্থগিত রাখা হয়।

এরপর ১৯৯৬ সালে নতুন করে তদন্ত শুরু হয় এবং ১৯৯৮ সালে তদন্ত শেষ করে শুরু হয় বিচার কার্যক্রম। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তিনজনকে ফাঁসি আর ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি