দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩শ কিলোমিটার দূরে।
বিভিন্ন এলাকার প্রতিনিধিরা জানিয়েছেন, ১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে অনেক ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই ছোটাছুটি করে খোলা জায়গায় আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিকিম থেকে ২৬ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, ভুটান ও চীনে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি