দেশের একমাত্র সচল রাডারও বন্ধ হয়ে গেল
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচটি আবহাওয়া রাডারের মধ্যে একমাত্র সচল রাডারটিও বন্ধ হয়ে গেছে। শনিবার রাত ৮টা থেকে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন যোগাযোগ প্রকৌশলী মো. আব্দুল মতিন। তিনি বলেন, বিদ্যুতের ভোল্টেজজনিত সমস্যার কারণে রাডারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশা করা হচ্ছে। এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে রাডার বন্ধ থাকায় আবহাওয়ার পূর্বাভাস দিতে বিকল্প তথ্য-উপাত্ত ব্যবহার করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে আবহাওয়ার পর্যবেক্ষণ ও পূর্বাভাস কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত নিয়ে সংশয়, সংসদে নিরাপত্তা চাইলেন নুসরাত
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু
কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি