১ সেপ্টেম্বর ২০২৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম
দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের ১ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।

আন্তর্জাতিক হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

এর আগে গত ২৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলারে।

গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি