৬ জুলাই ২০২৬

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

বাংলাপ্রেস ডেস্ক:   দেশের সব মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক না থাকা মাদরাসাগুলোকে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দেওয়া ও শূন্য পদে দ্রুত পূরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‌‘বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ-যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করা আবশ্যক। এ অবস্থায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা তাদের মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজনপূর্বক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।

তাতে আরো বলা হয়েছে, ‘যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ রয়েছে, সেগুলোয় কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে ওই দায়িত্ব পালন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানরা দায়িত্ব প্রদান করবেন। একই সঙ্গে ওই শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি