ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ যানের সংঘর্ষ, আহত ২০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মুন্সীগঞ্জের কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পাঁচটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রথমে একটি পিকআপের পেছনে একটি বড় কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়, ফলে যানবাহনের গতি কমে যায়।
এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স দফায় দফায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে বাকি চারটি যানবাহন উদ্ধারের কাজ চলছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা কোনো তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক
১৩ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত
৫৯ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
নতুন কুঁড়ির প্রথম আসরের পর্দা নামছে সোমবার, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি