১২ অক্টোবর ২০২৬

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬২। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিল ঢাকা।

আইকিউএয়ারের তালিকায় ১৯৬ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। দ্বিতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১৯০। তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৭৮। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং (১৭৭) ও সিঙ্গাপুর (১৭১)। ঢাকার সমান ১৬২ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।


বাংলাদেশে বায়ুমানের হিসাব করতে পিএম২.৫ ও পিএম১০ বস্তুকণার পাশাপাশি নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের মাত্রা বিবেচনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যুর সঙ্গে বায়ুদূষণের সম্পর্ক রয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি