রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকা থেকে বাতিল একাধিক ফ্লাইট
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বাংলাদেশ বিমানসহ চারটি এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বিড়ম্বনায় পড়েছেন এসব ফ্লাইটের প্রায় তিন হাজার যাত্রী।
বাতিল হওয়া আটটি ফ্লাইটের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমানের রয়েছে দুটি ও ইউএস বাংলার একটি ফ্লাইট রয়েছে। আর সৌদি এয়ারলাইনসের রয়েছে তিনটি ও রিয়াদ এয়ারওয়েজের রয়েছে দুটি ফ্লাইট।
ফ্লাইট ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের তথ্যমতে, এসব ফ্লাইটে মোট যাত্রীর সংখ্যা ২ হাজার ৯৫১ জন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিলের খবর দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউসার মাহমুদ।
এয়ারলাইনস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি জানানো হবে বলেও জানিয়েছে তারা।
বিদেশে যত বাংলাদেশি রয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি থাকেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য এই দেশটি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরোয়েলের যুদ্ধের মধ্যে তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সম্প্রতি কয়েক দফায় হামলা চালিয়েছে সৌদি আরবে।
এমনই একটি হামলায় শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ক্ষেপণাস্তদ্র আঘাত হানার পর দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। হামলাার পর থেকে কিং খালেদ বিমানবন্দর বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি