৩ এপ্রিল ২০২৬

ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ এএম
ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়

 

বাংলাপ্রেস  ডেস্ক: রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১০ জেলায় হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে এ সময় হতে পারে প্রবল বৃষ্টি।

বুধবার (১৮ মার্চ)আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়েছে।


আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। এই প্রবল বাতাসের সঙ্গে তীব্র বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।


ঝড়ের তীব্রতা বিবেচনায় উল্লিখিত ১০টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে চলতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত না হওয়ায় গরমের তীব্রতা কিছুটা অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাঙামাটি ও ফেনীতে এদিন দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পর তাপমাত্রায় কিছুটা হেরফের হতে পারে।

আগামী ৫ দিনের আভাস:

অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী ৫ দিনে সারা দেশে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের আগমুহূর্তে জনজীবনে গরমের প্রভাব আরও স্পষ্ট হতে পারে।

অপ্রত্যাশিত এই ঝোড়ো হওয়ার সময় বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে খোলা জায়গা পরিহার করে নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানিয়েছেন আবহাওয়াবিদগণ।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি