
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা শহরে ছিনতাই বেড়ে গেছে এটার সঙ্গে একমত আমি। শেষরাতের দিকে পুলিশ যখন কিছুটা ঝিমিয়ে পড়ে, তখন ছিনতাইগুলো হয় বলে মন্তব্য করেন তিনি।
আজ রোববার (১৫ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন এ ব্যাপারে কঠোর সরকার। কোনোভাবেই যেন ছিনতাই আর না ঘটে, আইনশৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ১৬ (বিজয় দিবস), ২৫ (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইট) ঘিরে আইনশৃঙ্খলার অবনতি যাতে কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে সতর্ক সরকার। মানুষ যাতে নির্বিঘ্নে এসব দিবস উদযাপন করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সজাগ রয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]