৪ এপ্রিল ২০২৬

ঢাকায় ফুয়েল পাসের পরীক্ষামূলক যাত্রা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পিএম
ঢাকায় ফুয়েল পাসের পরীক্ষামূলক যাত্রা শুরু

বাংলাপ্রেস ডেস্ক:   বাজারে বাড়তি চাহিদার চাপ কমিয়ে ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে গ্রাহকদের মাঝে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘ফুয়েল পাস’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ইতোমধ্যে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গাসহ বেশ কয়েকটি জেলায় ফুয়েলকার্ড বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকায়ও যেন ফুয়েল কার্ড চালু করা যায় এমন উদ্যোগ নিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ইতোমধ্যেই fuelpass. gov. bd নামে একটি ওয়েবপেইজ খোলা হয়েছে। বুধবার এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ে কয়েক দফায় বৈঠক হয়েছে। 

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব সাইফুল ইসলাম এসব বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী সপ্তাহেই ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু হবে। প্রথম দিকে মোটরসাইকেল চালকেরা এই পাস রেজিস্ট্রেশন করতে পারবেন। এই পাসের মাধ্যমে কে কতটা তেল উত্তোলন করলেন তার হিসাব পাওয়া যাবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি