ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২ লাখ ডোজ টিকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে চায়না রেড ক্রসের উপহার দেওয়া সিনোফার্মের ২ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। টিকাগুলো নিয়ে একটি ফ্লাইট বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টা ১০মিনিটে চীনের সিনোফার্মের ২ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
সোমবার রাতে রেড ক্রিসেন্ট জানিয়েছিল, চায়না রেড ক্রস থেকে উপহার পাওয়া ২ লাখ ডোজ টিকা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি