৪ এপ্রিল ২০২৬

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ৫৪ লাখ টিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ৫৪ লাখ টিকা
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় এসে পৌঁছেছে চীন থেকে কেনা আরও ৫৪ লাখ এক হাজার ৩০০ ডোজ সিনোফার্মের টিকা । শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে টিকাগুলো দেশে এসে পৌঁছায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা টিকাগুলো গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. ছামসুল হক। এর আগে শুক্রবার রাতে ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান চুক্তির ৫৪ লাখ টিকা দেশে আসছে বলে জানান। এর আগে দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এছাড়া ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে।আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই মাসে আসে আরও ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরো ১৭ লাখ ৭০ হাজার টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি