৩০ জুলাই ২০২৬

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম
ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

 

বাংলাপ্রেস ডেস্ক:যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।


ঢাকায় পৌঁছে সার্জিও গর রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে দেখা করেছেন।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারি, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরো শক্তিশালী করবে।’ বাংলাদেশসংবাদ পরিবেশন


সফরে সার্জিও গর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এরপর শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখান থেকে ফিরে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া সার্জিও গর বাংলাদেশ সফরের সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি