৩ এপ্রিল ২০২৬

ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৫৮ পিএম
ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে তারেক রহমান

বাংলাপ্রেস ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক বৃদ্ধার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এতে বৃদ্ধা রাহেলা খাতুন বলেন, ‘ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে, তার সন্তানকে যদি ভোট না দেই তাহলে কী নিয়ে বাঁচবো!’

বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। 

আজ মঙ্গলবার (৩ মার্চ) রাজধানী ঢাকার আরামবাগ এলাকায় সেই বৃদ্ধার বাসায় সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন– সংগঠনের অন্যতম উপদেষ্টা নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ। 

এদিকে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলটি বৃদ্ধা রাহেলার সার্বিক খোঁজ-খবর নেয় এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাসহ উপহারসামগ্রী পৌঁছে দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন– ছাত্রদলের সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকারস অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আবদুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে কোনো এক ব্যক্তি রাহেলার কাছে নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে জানতে চাইলে– তিনি ধানের শীষে ভোট দেওয়ার কথা বলেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি