ধানমন্ডি-৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৫৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ বিক্ষোভ মিছিল করে তারা।
বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ধানমন্ডি ২৭ মোড় গিয়ে আবার একই এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্ম পরিষদের সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চের ঘোষণা দিলো ১১ দল
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি