৩ এপ্রিল ২০২৬

ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো হচ্ছে: ফখরুলের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পিএম
ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো হচ্ছে: ফখরুলের অভিযোগ

বাংলাপ্রেস ডেস্ক:  দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন রাজনৈতিক প্রচারণার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে চলে যাওয়া যাবে, হায় হায় হায়। চিন্তা করেন, তাইলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা এগুলার দরকার নাই নাকি?’

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকায় একটি আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সেটা বিএনপি ২০২২ সালে তুলে ধরেছিলো বলেও দাবি করেন তিনি।

সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো ছাড়াও কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। 

‘সুতরাং সংস্কার যেটুকু হয়েছে যেটাতে একমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। অবশ্যই আমাদের হ্যাঁ ছিল, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেঈমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নাই যেগুলা আমরা একমত হই নাই সেগুলা ঢুকিয়ে দিয়েছো, তারপরও আমরা কিন্তু মেনে নিয়েছি’, বলেন তিনি।

দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে বিএনপির কাছে গ্রহণযোগ্য না হলেও মেনে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

একইসঙ্গে আগামী নির্বাচনের ফলেই ‘দেশ লিবারেল ডেমোক্রেসি, নাকি উগ্রপন্থিদের হাতে যাবে সেটি নির্ধারিত হবে’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি