৩ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় ফসল রক্ষার বাঁধ পরিদর্শনে- সচিব নাজমুল আহসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ধর্মপাশায় ফসল রক্ষার বাঁধ পরিদর্শনে- সচিব নাজমুল আহসান
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ধর্মপাশার সুখাইর রাজাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব  নাজমুল আহসান । এসময় সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) মোঃ এনায়েত উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী,বাপাউবো, সিলেট খুশি মোহন সরকার, নির্বাহী প্রকৌশলী বাপাউবো সুনামগঞ্জ মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুনামগঞ্জ মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  গিয়াস উদ্দীন , ধর্মপাশা পাউবো কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, এক ফসলী বোর ফসলের বাঁধ সুরক্ষার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন, ফসল রক্ষা বাঁধে কোন অনিয়ম চলবে না। সঠিক সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি