৩ এপ্রিল ২০২৬

জামালগঞ্জে আইন শৃঙ্খলার সভায়- এমপি রনজিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে আইন শৃঙ্খলার সভায়- এমপি রনজিত
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভায় অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোজেট রনজিত চন্দ্র সরকার। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, প্রকল্প কর্মকর্তা মো: এরশাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা পরিষদের সদস্য দিপক তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সুব্রত সামন্ত সরকার, আবু হানিফা প্রমূখ। নবগত সাংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেন, চার দিন হল শপথ নিয়েছি, চারটি উপজেলা রয়েছে, সকল কাজে অবহেলিত সুনামগঞ্জ-১ আসনে সকলের সহযোগিতায় কাজ করতে চাই। হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে, সেই দিকে নজর রাখতে হবে। কৃষক যাতে সুন্দর ভাবে কৃষি কাজ করতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি