২২ মে ২০২৬

ধর্ষকের মৃত্যুদণ্ড নিয়ে জামায়াত-এনসিপির অবস্থান তুলে ধরলেন রাশেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:০৬ পিএম
ধর্ষকের মৃত্যুদণ্ড নিয়ে জামায়াত-এনসিপির অবস্থান তুলে ধরলেন রাশেদ

বিএনপি নেতা রাশেদ খান।

বাংলাপ্রেস ডেস্ক:  বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় না। শরিয়া আইনের রাজনীতি করেও তারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেফতার করা। আসামি ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার হয়েছে। বাকিটা আইন মন্ত্রণালয়ের কাজ। আজকে আইনমন্ত্রীও বলেছেন ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করতে। প্রধানমন্ত্রী বলেছেন, দ্রুত বিচার হবে।’

তিনি আরও লেখেন, ‘এখন অনেকের দাবি প্রকাশ্যে ধর্ষণের শাস্তির আইন। হ্যাঁ, জনগণ চাইলে একটি রাষ্ট্রে সব হতে পারে। এমনকি শরিয়া আইনেও ধর্ষকের শাস্তি হতে পারে। জামায়াতে ইসলামী ও এনসিপি কি প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর চায়? চাইলে তারা বিবৃতি দিক বা সাংবাদিক সম্মেলন করে বলুক। এ বিষয়ে কনসেনসাসে আসলে সিদ্ধান্তে পৌঁছাতে সহজ হবে।’

বিএনপির এই নেতা দাবি করেন, ‘কিন্তু তারাও প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না। কিন্তু সব দোষ বিএনপির!’

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘শরিয়া আইনের রাজনীতি করেও যারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায়, তারা ইসলামিক দল হতে পারেনা!’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি