'ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়টি ভাবছে সরকার'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: 'ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। কেননা জনগণের পক্ষ থেকে এ দাবি উঠেছে।' আজ বুধবার (৭ অক্টোবর) সকালে নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার পর একটি সংবাদ মাধ্যমের সঙ্গে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, 'যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ধর্ষণের শাস্তি যাবজীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। সেহেতু এটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।'
সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছে ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। দাবি উঠেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করারও।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি