ধুনটে আনসার ও ভিডিপি সদস্যরা পেল ত্রান সামগ্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে করোনার কারনে দুস্থ ওঅসচ্ছল ৩০০জন সদস্যের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো এসব ত্রান সামগ্রীবিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ড মুহাম্মদ মেহেদী হাসান।এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্তকর্মকর্তা সেলিনা আকতার, প্রশিক্ষক তারিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম রেজা প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি