ধুনটে কওমী মাদরাসা পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলার ১৮টি কওমী মাদরাসা ও এতিম খানার মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের বিশেষ বরাদ্দের ১০হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে সংশ্লিষ্ট কওমী মাদরাসার মুহতামিমদের হাতে উক্ত বরাদ্দের নগদ অর্থ তুলে দেয়া হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও)রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, কওমী মাদরাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও কেএম সুলতান মাহমুদ প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি