ধুনটে কৃষকের সাথে কৃষি কর্মকর্তাদের মতবিনিময়
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চিকাশি ইউনিয়নের বড়চাপড়া বাজার এলাকায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আ ক ম শাহরিয়ার। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বেঅনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবুল কাশেম আযাদ, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ কামাল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান, মাহমুদুল হক, জুয়েল হোসেন, কৃষক সাজেদুল করিম ও মোকলেছার রহমান প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন