৩০ জুন ২০২৬

ডিবিতে অসুস্থ শাজাহান খান, নেওয়া হলো ঢামেকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডিবিতে অসুস্থ শাজাহান খান, নেওয়া হলো ঢামেকে
  বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অসুস্থ সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালটির সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল ৫টা ২০ মিনিটের দিকে শাহজাহানকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ীর থানার একটি হত্যা মামলায় ডিবি কার্যালয়ে তিন দিনের রিমান্ডে ছিলেন শাজাহান থান। যাত্রাবাড়ী থানার এসআই মো. মোজাহিদ জানান, ডিবি কার্যালয়ে শাজাহান খানের জিজ্ঞাসাবাদ চলছিল। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইসিজি ও অন্যান্য পরীক্ষার জন্য নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। চিকিৎসক জানিয়েছেন, তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হতে পারে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি