৩০ জুলাই ২০২৬

ডিএমপির তিন থানার ওসি বদলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৯ এএম
ডিএমপির তিন থানার ওসি বদলি

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। থানা তিনটি হলো- রমনা, কামরাঙ্গীরচর ও শ্যামপুর।

বুধবার (২৯ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক (কার্যালয়) আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়াকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পরিদর্শক মুহাম্মদ আজাহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে, রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি