দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও ট্রাকের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনারা সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে।
নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ওসি ওমর ফারুক।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি