৪ নভেম্বর ২০২৬

ডিসেম্বর-জানুয়ারিতে ৬ শৈত্যপ্রবাহের আভাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম
ডিসেম্বর-জানুয়ারিতে ৬ শৈত্যপ্রবাহের আভাস

 

বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারিতে দেশে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ দুই মাসে দেশের ওপর দিয়ে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। বুধবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী জানুয়ারি পর্যন্ত সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এ সময়ে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে।

 


আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও শীতের অনুভূতি বাড়তে পারে।


কেমন হতে পারে শৈত্যপ্রবাহের তীব্রতা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শৈত্যপ্রবাহের তীব্রতা অনুযায়ী তাপমাত্রার সীমা নির্ধারণ করা হয়। মৃদু শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা থাকবে ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে। আর তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।


ফলে ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি ঘন কুয়াশার প্রভাবও থাকতে পারে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি