২৯ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল ৬ বাংলাদেশির। ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তারা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন।

আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের নিহত আপন আহমেদের বাবা আলী মিয়া বলেন, আগুনে আমার ছেলে আর কয়েকজন মারা গেছে। আগুন তো সবকিছুই কেড়ে নেয়। এখন ছেলের কী অবস্থা, সেটাও ঠিকমতো জানি না।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী বলেন, খবরটি পাওয়ার পর পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। যারা মারা গেছেন তারা সবাই একে অপরের আত্মীয়। এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও অনানুষ্ঠানিক সূত্রে দক্ষিণ আফ্রিকায় নারায়ণগঞ্জের কয়েকজন বাসিন্দার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা বা নিশ্চিত তথ্য তাদের কাছে আসেনি। সরকারিভাবে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেননি। বিষয়টি তারা খোঁজখবর নিচ্ছেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি