দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়াতে নুরের গুরুত্বারোপ
বাংলা প্রেস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার চুংজু সিটি মেয়রের আমন্ত্রণে চুনবো কোম্পানি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি।
বুধবার পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে চুংজু সিটির মেয়র ও চুনবো কোম্পানির প্রতিনিধিদলের সাথে প্রতিমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশটিতে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এছাড়াও চুনবো কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কর্ম পরিবেশ ও সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।
উল্লেখ্য, কোম্পানিটিতে বর্তমানে ৮০ জনের মতো বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সবার সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি