ডলারের দাম আবারও বাড়ছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আবারও বাড়ছে ডলারের দাম। ব্যাংক ও খোলা বাজার— দুই ক্ষেত্রেই বিদেশি মুদ্রাটির দাম বাড়ছে। ফলে ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোয় ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মাসের ব্যবধানে ব্যাংকগুলোয় গড়ে ডলারের দাম প্রায় ১ টাকা বেড়েছে। অন্যদিকে খোলা বাজারে ২ টাকা দাম বেড়েছে।
জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে এই পরিমাণ ডলার ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।
বিপি > এসপি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি