ডোমার পৌরসভায় জিআর প্রকল্পের চাল বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত জিআর প্রকল্পের বরাদ্দকৃত ০৮ মেঃটন চাল ও নগদ অর্থ ৬৪ হাজার টাকা ০৮ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উপজেলার সকল হাট-বাজার, দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে সাধারন মানুষ। এই দুস্থ্য, কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের সহায়তা দিতে সরকার ৫ম ও ৬ষ্ঠ ধাপে জিআর প্রকল্পের ০৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পৌর মেয়রের চাতালে সামাজিক দুরত্ব বজায় রেখে চাল, সাবান ও নগদ অর্থ বিতরন করেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু ।
এ সময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসাবে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী মানিকসহ সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। পৌরসভার ৯টি ওয়ার্ড কাউন্সিলর, ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মেয়রসহ তাদের তালিকা ভুক্ত ০৮ শত লোকের মাঝে মাথা পিছু ১০ কেজি চাউল নগদ অর্থ ৫ম ধাপে ১শত টাকা ও ৬ষ্ঠ ধাপে ৬০ টাকা ও ১টি করে সাবান বিতরণ করা হয়। তাদের মধ্যে নির্মান, রিস্কা/ভ্যান, মটর হোটেল কর্মচারী, কার-মাইক্রো, লোড-আনলোড শ্রমিক, দর্জি, মুচি, সেলুন কর্মচারী সহ দুঃস্থ, কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত মানুষ ছিল।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি