৪ এপ্রিল ২০২৬

ডোমারে ১শত বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে ১শত বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারি গ্রেফতার
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১শত বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার ( ০৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলামের নের্তৃত্বে এসআই মানিকুল ইসলাম, এএসআই আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকড়া গ্রামের সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের বাড়ী সামনে পাকা রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার মন্মথনাথ রায়ের ছেলে দীপংকর রায় (৩৫) এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিন কেতকীবাড়ী (পাঠানপাড়া) এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মনছুর আলী (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১শত বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি