ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে
সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষেআলোচনা সভা, মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হেসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরন নবী। এ সময় অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ গোলাম কুদ্দুস আইয়ুব প্রমূখ বক্তব্য রাখেন। পরে এক বর্ণাঢ্য র্যালি
এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনে মহা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অনুষ্ঠানে পল্লীশ্রী পরিবেশ প্রকল্প, মানব কল্যাণ পরিষদ- এমকেপি’র কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গালর্স গাইডসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও শিক্ষকগণ অংশগ্রহন করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি