৪ এপ্রিল ২০২৬

ডোমারে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা শহরের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার থেকে উপজেলা, পৌর এবং কলেজ শাখা ছাত্রদলের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় এলাকায় আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ধসঢ়;বায়ক ইমরানুল হক আনোয়ার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু সহ অনেকে অংশ নেয়। পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রাকিব আল আকাশের সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের আহ্ধসঢ়;বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্ধসঢ়;বায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, ডোমার সরকারি কলেজ শাখা, ছাত্রদলের আহ্ধসঢ়;বায়ক সামিউল আরেফিন হৃদয়, সাবেক ছাত্রনেতা ইয়াছিন মোহাম্মদ সিথুন প্রমুখ বক্তব্য রাখেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি