ডোমারে ধর্ষণ মামলার মুলহোতা গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ধর্ষন মামলার মূলহোতা পলাতক আসামি সুমন ইসলামকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ দীর্ঘদিনের পলাতক ধর্ষন মামলার মূল আসামি সুমন ইসলামকে ডোমার রেলস্টেশন বাজার থেকে গ্রেফতার করে। গত ২২ জুলাই উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন মধ্যে বেতগাড়া এলাকার মৃত সুবাহান আলীর মেয়ে সুবর্ণা আক্তার বাদী হয়ে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০ ধারা
অনুযায়ী মামলা নং-০৮ তারিখ -২১/০৭/২২ইং দায়ের করেন।
উক্ত মামলা হওয়ার পর থেকে সুমন ইসলাম পলাতক রয়েছে। উল্লেখ্য যে,ধর্ষন মামলার মূল হোতা সুমন ইসলাম ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের বেতগাড়া মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামে ছেলে। এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের পলাতক আসামি সুমন ইসলামকে জেলা আদালতে প্রেরন করা হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি