৪ এপ্রিল ২০২৬

ডোমারে দলিল লেখক সমিতির নির্বাচনে মোস্তফা সভাপতি টয় সা:সম্পাদক নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে দলিল লেখক সমিতির নির্বাচনে মোস্তফা সভাপতি টয় সা:সম্পাদক নির্বাচিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বিতীয় বার্ষিকী নির্বাচন উৎসাহ, উদ্দিপনার মধ্য দিয়ে সুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোলাম মোস্তফা সভাপতি ও ফারুক ইসলাম টয় সাধারণ সম্পাদক নির্বাচিত। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোট গ্রহন শুরু হয় দুপুর ১টা পর্যন্ত তা চলতে থাকে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করেন ডোমার উপজেলা সাব- রেজিস্ট্রার কর্মকর্তা রামজীন কুন্ডু, সহকারী প্রিজাইডিং জেলা প্রতিনিধি কামরুল ইসলাম। এতে সভাপতি পদে ২ জন প্রতিদন্দির মধ্যে গোলাম মোস্তফা ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদন্দি নাসিমুল একরাম সুমন ১৩ ভোট পান। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদন্দিতা করেন। ফারুক ইসলাম টয় ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্দি মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ ১৪টি ও আনজারুল ইসলাম ১১টি ভোট পান। এ ছাড়াও সহ-সভাপতি পদে দুলাল হোসেন, সহ-সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, সহ-কোষাধক্ষ্য নুর এলাহী, দপ্তর সম্পাদক মাহাফুজ আলম, কার্যকরি সদস্য জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া মিলন, মাসুদ রানা বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে মোট ৪২ জন ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নব-নির্বাচিত কমিটির নেতাদের ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা রামজীন কুন্ডুসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি