৪ এপ্রিল ২০২৬

ডোমারে দূর্গাপুজায় অষ্টমীতে রাজ ভোগের আয়োজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে দূর্গাপুজায় অষ্টমীতে রাজ ভোগের আয়োজন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে অষ্টমীতে রাজ ভোগের আয়োজন করেন, ডোমার কেন্দ্রীয় হরি সভা মন্দির ও নিউ মিলন সংঘ।

রোববার (৬অক্টোবর) ভোররাত্রী থেকে চলছে মন্ডবে মন্ডবে পুজা পাঠ। তুলসি আরতি, শুভ অধিবাস ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুরোহীত দিলিপ মজুমদার ও সত্যেন্দ্র নাথ রায়। সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত রাজ ভোগের প্রসাদ বিতরণ চলবে বলে আয়োজক কমিটি জানান। অষ্টমীর দিনে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশী। এ সময় পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের আহবায়ক রাম কৃষ্ণ রায়, যুগ্ন আহবায়ক তাপস কুমার অধিকারী, অমরজিৎ সিংহ, কেন্দ্রীয় হরি সভা মন্দিরের সভাপতি উজ্জল কাঞ্জিলাল, সাধারণ সম্পাদক অশোক আগরওয়ালা, জগবন্ধু রায়।

নিউ মিলন সংঘের সভাপতি সিতানাথ কুন্ডু, সাধারণ সম্পাদক নিখিল সাহা, বিজয় ঘোষ, অসিম সাহা, কাজল সাহা, মিন্টু সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক গনেশ আগরওয়ালা প্রমূখ উপস্থিত ছিলেন। ৮অক্টোবর মঙ্গলবার দশমীতে সকালে সিদুর খেলার মধ্যদিয়ে দেবী দূর্গার বিহিত পুজার বিসর্জন হবে। মায়ের আগমনে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে সুখ শান্তি ফিরে আসুক এবং সকলের জীবনে কল্যান বয়ে আনুক এটাই প্রত্যাশা করেন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাম নিবাস আগরওয়ালা জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি