৪ এপ্রিল ২০২৬

ডোমারে ইঞ্জিঃ শাহরিন ইসলাম এর পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে ইঞ্জিঃ শাহরিন ইসলাম এর পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামরীর ডোমার সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষ হতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় ডেমার নাট্য সমিতি মিলনায়তনে সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, যুগ্ন সম্পাদক রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ সহ অঙ্গসংগঠনের দলীয় নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ডোমার সদর ইউনিয়ন এলাকার শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি