ডোমারে জাতীয় পার্টির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জাতীয় পার্টির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে পৌর এলাকার সাহাপাড়ায় উপজেলা জাতীয় পার্টির সভাপতির
বাসভবনে প্রধান অতিথি হিসাবে এলাকার ২শতাধীক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ি ও
লুঙ্গী বিতরণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও আহবায়ক লেঃ কর্ণেল (অবঃ) তছলিম উদ্দিন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে জাতীয় পার্টি পৌর
শাখার সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, ওবায়দুল রহমান দামবেল, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক গোলাম রাব্বানি, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌর শাখার আবু বক্কর ছিদ্দিক, ছলেমান আলী, মিজানুর রহমান, রুস্তম আলীসহ ইউনিয়ন ও পৌরসভার দলীয় নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে
নীলফামারী-০১ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী লেঃ কর্ণেল (অবঃ) তছলিম উদ্দিনের
পক্ষে কাজ করার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি