৩ এপ্রিল ২০২৬

ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান বিজয় দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান বিজয় দিবস পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার ঐতিহ্যবাহী সামাজিক ও সংস্কৃতিক সংগঠন লায়ন সংঘ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ডোমার কলেজপাড়া শালকী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুর্যদ্বয়ের সাথে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি ডেন্টিষ্ট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক পৌর মেয়র জননেতা মনছুরুল ইসলাম দানু। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজ্জাফর আলী, সহকারী অধ্যাপক কাওছার আলম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক রাজা, সাবেক সভাপতি মমিনুল ইসলাম লিথু প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি