ডোমারে অর্ধগলিত বৃদ্ধ মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অর্ধগলিত সরলা বালা (৭০) নামে এক বৃদ্ধ মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। শুক্রবার (১৩জুন) রাত ১টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা নিমোজখানা বাবুপাড়া ডাড়ারপাড়ের বাঁশঝাড় থেকে উক্ত এলাকার মৃত দেবেন্দ্র নাথের স্ত্রী সরলা বালার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডোমার-ডিমলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিয়াজ মেহেদী, থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম। এসআই আঙ্গুর মিয়া, কাজল কুমার রায় লাশের সুরতাহাল শেষে রাতে ২টায় থানায় নিয়ে আসে। নিহিতর
ছেলে জয়ন্ত জানায়, গত ১১জুন বাসায় রাগকরে সকাল ৯টায় তার মা সরলা বালা বের হয়ে যায়।
গত ৩দিন থেকে বাড়ী না ফেরায় অনেক খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি। শুক্রবার বিকালে তাদের বাড়ির পশ্চিমে ১ কিলোমিটার দুরে প্রতিবেশী সুশান্ত ডারারপাড়ে মাছধরতে গেলে বাশঁঝাড়ে সরলার লাশ দেখতে পায়। বাসায় সংবাদ দিলে তার পরিবার লাশ সনাক্ত করে। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান লাশ উদ্ধার করে আপাতত ইউডি মামলা হয়েছে। জেলার মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট আসলে সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস