৪ এপ্রিল ২০২৬

ডোমারে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আমেরিকাস্থ বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সাহায্যার্থে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় ডোমার রেল স্টেশন সংলগ্ন বিশ্রাম হোটেল ক্যাম্পাসে প্রবাসী কল্যাণ সমিতির সমন্বয়কারী আলহাজ্ব ডাঃ ফিরোজ আলম চিনু’র সভাপতিত্বে সহকারী অধ্যাপক নীনা মাশরাফী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি হিসাবে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহিদুল সরকার, শাকিনা ডেনী, নূরল ইসলাম বিএসসি, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, আ’লীগ নেতা মশিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দাতা সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বায়তুল নুর জামে মসজিদের খতিব হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী। পরে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ৩ শতাধীক কম্বল বিতরণ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি