৩ এপ্রিল ২০২৬

ডোমারে প্রথম এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে প্রথম এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমার উপজেলায় প্রথম এক ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাড়ি উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারী পাড়া এলাকায়। তিনি পাশ্ববর্তী ডিমলা উপজেলার একটি ব্যাংকে কর্মকর্তা হিসেবে চাকুরী করেন। রবিবার বিকাল ৩ টায় ওই ব্যাংক কর্মকর্তা ও তার এক বন্ধুর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনব বলেন, ওই ব্যাংক কর্মকর্তা ও তার এক বন্ধুর বাড়ি লকডাউন এবং তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। আর ব্যাংক কর্মকর্তার সংস্পর্শে যারা এসেছে, তাদের ১৪ তিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি