৪ এপ্রিল ২০২৬

ডোমারে শ্রদ্ধা ও ভালবাসায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে শ্রদ্ধা ও ভালবাসায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে শ্রদ্ধা ও ভালবাসায় শেষ বিদায় নিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অংঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) দুপুর ২টায় চান্দিনা পাড়া তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহি ........রাজিউন। ওই দিন বিকালে ডোমার থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুƒর ইসলাম দানু, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার ইলিয়াছ হোসেন, বোড়াগাড়ী ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

বাদ মাগরিব চান্দিনা পাড়া ঈদগাঁহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। আব্দুল মান্নান উক্ত এলাকার মৃত তালেব উদ্দিনের বড় ছেলে। জীবদ্দশায় বোড়াগাড়ী ইউনিয়নে ৪বার নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল হিসাবে দ্বায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭২ বছর।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি