২৫ মে ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
বাংলাপ্রেস ডেস্ক: ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাত থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এক পর্যায়ে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। একপর্যায়ে মধ্যরাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায় এবং মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে বনলতা, বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের তিনটি ফেরি আটকা পড়ে। পরে সেগুলো সেখানে নোঙর করে রাখা হয়। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মধ্যরাত সাড়ে ৩টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। একই কারণে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার পরিমাণ বাড়ায় মাঝ নদীতে শাহ আলী ও কিষানী নামের দুটি ফেরি আটকা পড়ে এবং পরে মধ্যরাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি