সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কথা বলছেন ডা. শফিকুর রহমান।
বাংলাপ্রেস ডেস্ক: দেশে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর আমির বলেছেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।
রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি দেশবাসী, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]