৩ এপ্রিল ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ এএম
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

 

 

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সবার আগে দেশ’—এই নীতিতে অটল থেকে যেকোনো মূল্যে দেশকে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন ও জননিরাপত্তায় সর্বাধিক গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি।

রোববার (৮ ফেব্রুয়ারিা) বিকেলে পল্লবীর লাল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এই নির্বাচনী এলাকায় (ঢাকা-১৬) বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক।

নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠন ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করছে বিএনপি। বিপক্ষ দলের সমালোচনা করলে, গিবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সরকার গঠন করতে পারলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হবে।’ এ সময় পল্লবীতে একটি হাসপাতাল করার ঘোষণা দেন তিনি।

তারেক রহমান আরও বলেন, যদি বিএনপি সরকার গঠন করে, চাকরির জন্য যারা বিদেশ যেতে চাইবে, তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। পানির সমস্যা দূর করতে সমগ্র বাংলাদেশে খাল খনন করা হবে। সরকার গঠন করতে পারলে ঢাকা শহরের জলাবদ্ধতা দূরীকরণে সবার আগে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি