দুটি করে মাস্ক ব্যবহারের পরামর্শ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঘরের বাইরে মাস্ক না পরলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সকলকে দুটি করে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকার।
সোমবার তথ্য অধিদপ্তর থেকে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-জরুরী কাজে কেউ ঘরের বাইরে গেলে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেকেই এই নির্দেশনা অমান্য করছে। এক্ষেত্রে বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি