৩ এপ্রিল ২০২৬

দ্য ইকোনমিস্টের চোখে বর্ষসেরা দেশ বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দ্য ইকোনমিস্টের চোখে বর্ষসেরা দেশ বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকীদ্য ইকোনমিস্টের ২০২৪ সালের ‘বর্ষসেরা দেশ’ হয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ম্যাগাজনটি বর্ষসেরা দেশের তালিকা প্রকাশ করে। যেখানে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। ম্যাগাজিনটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমাদের এবারের বর্ষসেরা দেশ বাংলাদেশ। যারা একজন স্বৈরশাসককে উৎখাত করেছে।’ এ অর্জনকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসন উচ্ছেদের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছে দ্য ইকোনমিস্ট। তাদের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে গত আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাধীনতার নায়কের কন্যা শেখ হাসিনা। একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরবর্তীকে কীভাবে তিনি দমনমূলক হয়ে উঠেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন সেসব বিষয় উঠে এসেছে প্রতিবেদনে। দ্য ইকোনমিস্ট পরামর্শ দিয়েছে, ২০২৫ সালে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে হবে। বর্ষসেরা দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিয়া। গত ৮ ডিসেম্বর দেশটিতে দীর্ঘকাল শাসন ক্ষমতায় থাকা বাশার আল-আসাদকে উচ্ছেদ করে অর্ধশতকের বংশানুক্রমিক একনায়কতন্ত্রের অবসান ঘটানো হয়েছে। এ তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে—আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি